মো. মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ১০ আগস্ট ২০২৫ , ১:২২:৩৪ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজার তেঁতুলতলায় তেঁতুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক সোহরাব আলী এবং সঞ্চালনা করেন সাংবাদিক মোস্তাক আহমেদ। এসময় বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেন, আল আমিন, তরিকুল ইসলাম, খাদেমুল ইসলাম, আহসান হাবীব, হাফিজুর রহমান হাবিব, মিজানুর রহমান মিন্টু, রবিউল ইসলাম রতন ও জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলমের যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
তারা অবিলম্বে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।














