সারাদেশ

নেত্রকোনায় মাদকবিরোধী সচেতনতায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  নেত্রকোনা প্রতিনিধি | সোহেল খান দূর্জয় ৫ জানুয়ারি ২০২৬ , ৮:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

 

মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট।

নেত্রকোনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা-এর যৌথ উদ্যোগে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাফর উল্ল্যাহ কাজল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানের ধারাভাষ্য প্রদান করেন নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাদিস আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হক এবং জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ভজন দাস, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, কবি ও সাংবাদিক সৈয়দ সময়, সাংবাদিক এ বি চৌধুরী নাদিম, ক্রীড়া সংগঠক সৈয়দ কামরুল হুদা ভুট্টো এবং সংগঠক শাহনুর কবির মুন্না মাস্টার।

এছাড়াও মাদকাসক্ত নিরাময় কর্মী কামাল হোসেন, মাহবুব আলম ও মামুন উপস্থিত ছিলেন। বক্তারা মাদককে ‘না’ বলার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে এবং এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে নেত্রকোনা ফায়ার সার্ভিস ভলিবল টিম, মদন ভলিবল টিম, পাছাট ভলিবল টিম এবং আটপাড়া উপজেলার তেলিগাতী লিপটন ভলিবল একাডেমি।

টুর্নামেন্ট চলাকালে শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও খবর

Sponsered content