সোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ৬:২২:২৪ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা জেলা-র জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানকে তার বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-এ ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু। একই প্রজ্ঞাপনে নেত্রকোনা ছাড়াও আরও চার জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রত্যাহার হওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন—গাজীপুর জেলা-এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন,পঞ্চগড় জেলা-এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান,কুষ্টিয়া জেলা-এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা-এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদ।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।















