সারাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৫ , ১২:০২:৩৬ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ে শীতের কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অব্দি অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা।

বুধবার (১৭ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানিয়েছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতা ছিল ৭১ শতাংশ। ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১০ থেকে ১২ কিলোমিটার।

এদিকে গত টানা এক সপ্তাহ ধরে পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে গত ১১ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়। কুয়াশা পড়ার সঙ্গে দিন দিন তাপমাত্রা কমে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

চলমান মৃদু শৈত্যপ্রবাহের পর চলতি মাসে আরো একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আরও খবর

Sponsered content