মোঃ মিজানুর রহমান মিন্টু, স্টাফ রিপোর্টার ৩ ডিসেম্বর ২০২৫ , ৩:০৭:৫৪ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার রবিউল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গেলে জেলা প্রশাসক তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপার পারস্পরিক মতবিনিময় করেন। তাঁরা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন–শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সৌজন্য সাক্ষাৎকে কর্মকর্তারা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।




















