সারাদেশ

বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

  মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া): ১৬ নভেম্বর ২০২৫ , ৩:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) ভোরে শাখা ভবনের নামফলকে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তাতে জড়িতদের শনাক্ত করা যায়নি।

গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে অফিসে এসে তিনি নামফলকে কালি দেখতে পান। এরপরই নিশ্চিত হন যে নামফলকে আগুন ধরানোর চেষ্টা হয়েছিল। তিনি আরও জানান, ভোরের দিকে নৈশ প্রহরী মজিবর রহমান অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের দুটি খালি বোতল উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত দাহ্য পদার্থ বহনে ব্যবহৃত হয়েছিল। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও খবর

Sponsered content