মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৫:৩৫:৪৬ প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব ও মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আকতার হোসেন ও আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক সহসভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্যসচিব বদরুল আলম লিটু, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহ আলম তুফান এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হেমায়েত হোসেন প্রমুখ।
সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল ইসলাম মিন্টু, মাসুদ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী ও সাধারণ সম্পাদক কুলসুম খাতুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব রায়হান রিংকুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবদুল কাদের।




















