বিনোদন

বড়দিনের নাটক ‘দ্বিপ্রহর’

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ১২:০০:৪৬ প্রিন্ট সংস্করণ

মাছরাঙা টেলিভিশনে বড়দিন উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘দ্বিপ্রহর’। পিকাসো খুদার রচনায় এটি পরিচালনা করেছেন মারুফের রহমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও আইশা খান। গল্পে দেখা যাবে, রাহাত শহরে থাকে। পড়াশোনা শেষ করে চাকরি হয়ে গেলে সে গ্রামে যায় মাকে সারপ্রাইজ দিতে। অন্যদিকে একই গ্রামের প্রভাবশালী পরিবারের সন্তান মিতু। রাহাতের সঙ্গে মিতুর দীর্ঘদিনের প্রেম। মা রাহাতকে বিয়ে করার জন্য পাত্রী দেখার কথা বললে, রাহাত মাকে মিতুকে পছন্দ করার কথা জানায়। রাহাতের পছন্দে মায়ের আপত্তি থাকে না, কিন্তু মনে মনে তিনি চিন্তিত হন। কারণ মিতুদের পরিবার রাহাতের পরিবারের তুলনায় বেশ অবস্থাসম্পন্ন। মিতুর বাবা এই বিয়েতে রাজি হবেন কিনা এ নিয়ে চিন্তিত রাহাত। তাহলে কি তাদের বিয়েটা হবে?

আরও খবর

Sponsered content