সারাদেশ

বদরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ১০:৩৭:২৫ প্রিন্ট সংস্করণ

রংপুরের বদরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমাম মাহাদী (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গোপীনাথপুর ইউনিয়নের বাবুপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমাম মাহাদী বাবুপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, ইমাম মাহাদীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও সংগঠিত সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের ওই নেতাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোপীনাথপুর ইউনিয়ন থেকে ইমাম মাহাদীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content