সাঈদ ইবনে হানিফ: ১৫ মে ২০২৬ , ৮:৪২:০৭ প্রিন্ট সংস্করণ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ২নং বন্দবিলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা হাফিজুর রহমান পেশায় একজন শিক্ষক। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি খাজুরা এলাকায় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর তিনি বন্দবিলা ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জানান, ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মনোনীত প্রার্থীদের দলীয় নির্দেশনা মেনে নিজ নিজ এলাকায় সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















