জাতীয়

বললেন নাহিদ ইসলাম রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৬ , ৪:০২:৪৩ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে, এ অবস্থায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকতে পারবে না।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। এসব অধ্যাদেশ ড. মুহাম্মদ ইউনূস ও অধ্যাপক ড. আসিফ নজরুলদের কাজ করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেলে হবে না।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংস্কারের জন্য সংসদে একটি সংস্কার পরিষদ গঠন জরুরি এবং রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকে থাকা কঠিন’।

তিনি বলেন, ‘অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন, তা না হলে বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটবে, যা জনগণ মেনে নেবে না।’

বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ মানতে চায় না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

আরও খবর

Sponsered content