জাতীয়

বঙ্গভবনে ঢুকলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ৭:১৯:০৯ প্রিন্ট সংস্করণ

শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে উপস্থিত হন। এ ছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

আরও খবর

Sponsered content