রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ১৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৫৬:০৭প্রিন্ট
সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালেই উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বীর মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন— রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,