খেলাধুলা

রিশাদের ঘূর্ণি ও হোবার্টের জয়

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১১:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বিগ ব্যাশে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে হোবার্ট হারিকেনস।

লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে গতকাল হোবার্ট ৪ উইকেটে হারিয়েছে পার্থ স্কর্চার্সকে। ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ।

পার্থে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে পার্থ। দলের হয়ে ফিন অ্যালেন ২৩ বলে সর্বোচ্চ ৪৩, নিক হবসন ২৯ ও লুইস ইভান্স ২৭ রান করেন।

৪ ওভার বল করে ৮ দশমিক ২৫ ইকোনমি রেটে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ।

পার্থ ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আক্রমণে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও, উইকেটের দেখা পাননি তিনি।

দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। ১০ রান খরচ করে প্রথম উইকেট তুলে নেন তিনি। তৃতীয় ওভারে ৪ রানের বিনিময়ে আরও ১ উইকেট নেন এই লেগ-স্পিনার। চতুর্থ ও শেষ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রিশাদ। ৪ ওভারে ১টি চার ও ২টি ছক্কা হজম করেন তিনি। ১৫১ রান তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে জয়ের স্বাদ পায় রিশাদের হোবার্ট। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করে ম্যাচ সেরা হন টিম ডেভিড। ২৮ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়ে আহত অবসর নেন তিনি।

আরও খবর

Sponsered content