চাকরি

পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে চাকরি

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৬ , ৯:৩১:০৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীনে মহিলা বাস সার্ভিসে (পিংক বাস) নারী চালক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগপ্রক্রিয়ায় যথাযথ শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন।

চাকরির বিবরণ

পদের নাম: বাসচালক (নারী)

পদসংখ্যা: অনুল্লেখিত

বয়সসীমা: ২১ থেকে ৩৫ বছর।

বেতন–ভাতা : দৈনিক মজুরি ভিত্তিতে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ/জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

৩. ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে/বর্তমান ড্রাইভিং লাইসেন্সটি ভারী লাইসেন্সে রূপান্তর করার সব শর্ত পূরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময়

৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে বেলা ২টা।

প্রাথমিক নির্বাচনী পরীক্ষার কেন্দ্র

বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর।

যেসব কাগজ সঙ্গে আনতে হবে

জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি।

আরও খবর

Sponsered content