চাকরি

জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৫ , ১০:৩৬:৫৭ প্রিন্ট সংস্করণ

সৌদিআরব: জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সাথে সৌদি সরকারের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালক অধ্যাপক নওশিন ওয়াশিম ও জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সে চেয়ারম্যান ইব্রাহিম বাক্স এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ২৬ অক্টোবর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল কাউন্সেলর সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জেদ্দা ভিশন এক্সপোর ইভেন্ট ম্যানেজার নাদিয়া সাহারি, নিউজ টোয়েন্টিফোর সৌদিআরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ।
বৈঠকে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর এবং সৌদি ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালক ও জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্স চেয়ারম্যান দুই দেশের মধ্যে বিদ্যমান বানিজ্যিক সম্পর্কের সহযোগিতা এবং বাংলাদেশের হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল ইকুপমেন্ট, ফ্যাশন এন্ড টেক্সটাইল শিল্পের বানিজ্যিক সম্প্রসরণ মেলার মাধ্যমেই তুলে ধরার লক্ষ্য  নিয়ে আলোচনা করেন। এই ছাড়াও আগামী ০৬ ডিসেম্বর সৌদিআরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রেডসি ফ্লিল্ম ফ্যাস্টিভালে অ্ংশগ্রহণ করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
আগামী বছর ২৬ সালের আগস্ট মাসে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য জেদ্দা ভিশন ফর এক্সপো এন্ড কনফারেন্সে বাংলাদেশের অংশগ্রহণ, বাংলাদেশের বানিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যাুরো (EPB) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার সহযোগিতায় বাংলাদেশের হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল ইকুপমেন্ট, ফ্যাশন এন্ড টেক্সটাইল শিল্পের সাথে জড়িত কোম্পানিরকে আমন্ত্রণ জানানোর জন্য কমার্শিয়াল কাউন্সেলর কাছে অনুরোধ জানান এক্সপোর চেয়ারম্যান।
এসময় বাংলাদেশ কনস্যুলেট কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা সৌদিআরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানানিয়ে বলেন, বাংলাদেশ ও সৌদিআরবের বানিজ্য সম্প্রসারণ দুদেশের সম্পর্ককে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের একটি মাইলফলক।
এইছাড়াও কমার্শিয়াল কাউন্সিলর সাম্প্রতিক অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্যাশন এন্ড টেক্স এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন,  আপনাদের আমন্ত্রণ বাংলাদেশ সরকারের কাছে যথাযথ ভাবে তুলে ধরা হবে এবং বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content