চাকরি

ঝিনাইদহে বর্তমান রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জেলা ওলামা দলের মতবিনিময় সভা

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ২৫ অক্টোবর ২০২৫ , ৬:০৮:১০ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ওলামা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

জেলা ওলামা দলের আহ্বায়ক আল মাহাদী লিপিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু এবং ওলামা দলের কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন। সভা পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব এইচ এম কামরুজ্জামান।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা অত্যন্ত প্রয়োজন। তারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের পাশে থেকে সঠিক নেতৃত্ব নির্বাচনে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “যারা জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে প্রতারণা করছে, তাদের সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।”

সভা শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আরও খবর

Sponsered content