সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল ইএসডিও কর্মকর্তার,আহত ২

  হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৬ , ৭:২৯:৪৩ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ইএসডিও) কর্মরত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ঠাকুরগাঁও শহর থেকে একটি মোটরসাইকেল মহাসড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলটি বন বিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘আল্লাহর দান মা-বাবার দোয়া’ লেখা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুজন।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content