আন্তর্জাতিক

সৌদি আরবে পতিতাবৃত্তির দায়ে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ , ৪:৪৩:৩৬ প্রিন্ট সংস্করণ

পতিতাবৃত্তির দায়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৬ প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বাঞ্চলের পুলিশ, সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আজ শনিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

তবে এই নারীরা কোন দেশের বা একই দেশের কি না তার কিছু উল্লেখ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারা শুধু বলেছে, পতিতাবৃত্তির দায়ে গ্রেপ্তারকৃতদের প্রথমে নিরাপত্তাবাহিনীর অধীনে নেওয়া হয়। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয় প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়ার জন্য।

নৈতিকতা পরিপন্থি কাজ প্রতিরোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বের অংশ হিসেবে অভিযান চালিয়ে এই ৬ প্রবাসীকে নারীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এ ধরনের অভিযান সামনেও চালানো হবে।

সৌদি আরবে পতিতাবৃত্তি অবৈধ। কেউ এর সঙ্গে জড়িত হলে তাকে কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পতিতাবৃত্তির জন্য বেত্রাঘাতের বিধানও ছিল। ওই বছর সৌদির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের আদেশে এই শাস্তি বাতিল করা হয়। কোনো প্রবাসী যদি পতিতাবৃত্তির সঙ্গে জড়িত থাকেন তাহলে শাস্তিভোগ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

যেহেতু সৌদিতে বিবাহবহির্ভূত যে কোনো ধরনের সম্পর্ক অবৈধ, তাই দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ডও দেওয়া হতে পারে।

সূত্র: সৌদি গ্যাজেট

আরও খবর

Sponsered content