সারাদেশ

কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন

  মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : ১৪ নভেম্বর ২০২৬ , ৪:৩৩:৫২ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর কলাপাড়ায় ও ক্যারিয়ার  যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পায়রার হল রুমে রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন আয়োজনে  এই সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সম্মেলনে  রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন নির্বাহী পরিচালক  পরিচালক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, সাবেক সভাপতি মেজবউদ্দিন মাননু,সিকদার রিসোর্ট ওশান ভিউ হোটেলের ম্যানেজার মো. আলামিন, “স্বপ্ন কুটির” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের প্রশিক্ষক জায়েদ-বিন-অন্তর,প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ,  আমরা কলাপাড়াবাসী সাবেক সভাপতি নাজমুল সাকিব, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় ক্লিন কলাপাড়ার নির্বাহী পরিচালক লিটু বিশ্বাস,  পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, আলফাবেট কিন্ডাল গার্ডেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা জামান সুজনসহ উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সম্মেলনে অংশ নেয়া  প্রত্যেক  শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content