সারাদেশ

বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতায় গুরুত্বারোপ

  ‎মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৬ , ৭:২৩:৫১ প্রিন্ট সংস্করণ

‎ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পরিচালনা কমিটির আহবায়ক ডা. ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন এবং দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য সচিব মিঞা মোঃ শফিকুল আলম মামুন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোঃ শিরন আলম, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, জোতবানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি ব্যাপক বিস্তৃত স্বাস্থ্য সমস্যা। তবে সচেতনতা, নিয়মতান্ত্রিক জীবনযাপন, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও শারীরিক ব্যায়ামের মাধ্যমে এ রোগের ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

‎বক্তারা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শুধু ব্যক্তিগত সচেতনতাই নয়, পাশাপাশি পরিবার, সমাজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে বিরামপুর ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তাঁরা।

আরও খবর

Sponsered content