সাতক্ষীরা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৭:৩৩:০১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১০ ফুট প্রশস্ত খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার গোপাখালি এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে প্রায় ২৩ লাখ টাকা ব্যয়ে এ খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।




















