প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ , ১০:২০:৫৬ প্রিন্ট সংস্করণ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নেবে বাহিনীটি। অনলাইনের মাধ্যমে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদের সংখ্যা: নির্ধারিত নয়
প্রার্থীর বয়স, শিক্ষা ও শারীরিকসহ অন্যান্য যোগ্যতাসমূহ:
আবেদন ফি: প্রার্থীকে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য ৬৫ টাকা জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ পুলিশের এই http://police.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থীর ৩০0 বাই ৮০ সাইজের স্বাক্ষর এবং ৩০০ বাই ৩০০ সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু করে ৩০ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।





















