প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ , ১২:১০:১৬ প্রিন্ট সংস্করণ
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকটির ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার শেষ সময় ২৬ জুলাই ২০২৬ ।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
এই পদে চাকরির পর কর্মদক্ষতা ও ব্যাংকের নীতিমালা অনুযায়ী নিয়মিত কর্মী হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে পদটি হবে জুনিয়র অফিসার।
বিভাগ: ব্র্যাঞ্চ সেলস, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুল টাইম, বেসরকারি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
বেতন: মাসিক ৩১ হাজার টাকা। এর সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
বয়সসীমা: নির্ধারিত নয়।
আবেদন যেভাবে: যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ইস্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ তারিখ: ২৬ জুলাই ২০২৬।



