মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২৫ অক্টোবর ২০২৫ , ৪:৫৪:২৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর পুঠিয়া উপজেলার এক মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জে হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় “সোহাগ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, এসময় মাদক ব্যবসায়ী মো. লালন (২৭), পিতা মৃত বাবু, গ্রাম চক জামিরা, ডাকঘর জামিরা, থানা পুঠিয়া, জেলা রাজশাহী—এর কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।











