চাকরি

৩০০ জন নিয়োগ দেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১:২০:৪৫ প্রিন্ট সংস্করণ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকটি ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৩০০ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠান: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১টি

নিয়োগ দেওয়া হবে: ৩০০ জন

চাকরির ধরন: সরকারি (স্থায়ী)

বিজ্ঞপ্তি প্রকাশ: ৭ মে ২০২৬

আবেদন শুরু: ১৪ মে ২০২৬

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

প্রার্থীদের বাংলা টাইপিংয়ে প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন পাবেন। এছাড়া সরকারি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কম্পিউটার ব্যবহারবিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬।

আরও খবর

Sponsered content