আইন-আদালত

রিমান্ড থেকে পালানো হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ৪:৩৮:৩৩ প্রিন্ট সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায়রিমান্ড থেকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মিতু গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।

এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে মিতুকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই সৌমিত্র সরকার গতকাল শনিবার মিতুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারের পর গত ২৪ অগাস্ট মিতুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা এসআই হাসান কবির আসামিকে থানায় নিয়ে আসেন। এসময় মিতুর সাথে তার দুই বছর পাঁচ মাসের বাচ্চাও ছিল। তাকে ঘটনা সংক্রান্তে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।

গত ২৭ অগাস্ট রিমান্ড শেষে আসামিকে আদালতে পাঠানোর আগে ডাক্তারী পরীক্ষার জন্য সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষা শেষে সকাল সাড়ে ৭ টার দিকে থানায় নিয়ে আসা হয়। এক নারী কনস্টেবলের পাহারায় থানার নারী ও শিশু হেল্প ডেক্সে ছিলেন মিতু। সকাল সাড়ে ৭ টার দিকে সে কৌশলে দরজা খুলে তার শিশু সন্তান নিয়ে পালিয়ে যায়। তাই এ পর্যায়ে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

শুনানিকাল আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। হেফাজত থেকে পালানোর ঘটনায় গত শুক্রবারই যাত্রাবাড়ী থানায় এসআই খন্দকার আবু সালেহ নাঈম মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content