প্রচ্ছদ » সারাদেশ » কুড়াগাছা ইউনিয়নর চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
কুড়াগাছা ইউনিয়নর চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ , ৫:৩৯:৫৫প্রিন্ট
সংস্করণ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪ নং কুড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রবিউল ইসলামের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের মালিরবাজার এলাকায় বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন। পরে সেখান থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুড়াগাছা ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকেরা চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলামের পক্ষে প্রচারণা চালান। বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।
শোভাযাত্রাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে বিপুলসংখ্যক মোটরসাইকেল অংশ নেয়। পুরো ইউনিয়নজুড়ে এ শোভাযাত্রা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলামের সমর্থনে আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রাকে তাঁর কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন।