তপু রাণী সাহা ৩১ মার্চ ২০২৬ , ১০:৪০:৪৯ প্রিন্ট সংস্করণ
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাংলাদেশে তাদের নতুন ভি৭০ সিরিজ আগামী ৯ এপ্রিল উন্মোচন করতে যাচ্ছে। সিরিজটিতে থাকছে ভিভো ভি৭০ ও ভি৭০ এফই মডেল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভি৭০ এফই মডেলে ২০০ মেগাপিক্সেল ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) সমর্থিত ক্যামেরা থাকবে। এই ক্যামেরার মাধ্যমে দূরের দৃশ্য বা বড় ফ্রেমের ছবি ধারণের পরও জুম বা ক্রপ করলে ডিটেইলস বজায় থাকবে বলে দাবি করা হয়েছে।
এছাড়া ওআইএস প্রযুক্তির কারণে ছবি তোলার সময় কাঁপুনি কমে গিয়ে তুলনামূলক স্থির ও পরিষ্কার ছবি পাওয়া যাবে। বিশেষ করে ভ্রমণ বা চলমান অবস্থায় ছবি তোলার ক্ষেত্রে এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটির ডিজাইনেও ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। ‘মিউজ পার্পল’ রঙের ভেরিয়েন্টে আলোর ভিন্নতায় রঙের পরিবর্তনশীলতা দেখা যাবে, যা ফোনটিকে আলাদা লুক দেবে।
ভিভোর তথ্যমতে, নতুন এই সিরিজে ছবি তোলার পর তা সম্পাদনা ও কাস্টমাইজ করার সুবিধা আরও উন্নত করা হয়েছে, যা ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে।
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, যা স্মার্ট ডিভাইস ও ডিজিটাল সেবার মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত হয় এবং বর্তমানে ৬০টিরও বেশি দেশে তাদের পণ্য বাজারজাত করা হচ্ছে।




















