মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি : ২২ আগস্ট ২০২৫ , ২:৫০:৩৭ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে ও সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুইজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাফিয়া বেগম ১৭ আগস্ট থেকে এবং মো. আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে রাফিয়া বেগম এবং সকাল ৭টা ৪০ মিনিটে আইয়ুব মারা যান।
এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট ছয়জনের মৃত্যু হলো।




















