তথ্যপ্রযুক্তি

বাঘায় নন-ইথিক্যাল হ্যাকারসহ ৬ আসামি আটক

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ১৮ অক্টোবর ২০২৫ , ৭:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে নন-ইথিক্যাল হ্যাকার ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বাঘা থানা পুলিশ।

আটককৃতরা হলেন—
মুলতবি ওয়ারেন্টভুক্ত আসামি রিমা খাতুন (২৪), শফিকুল মালিথা (৪৯), নিয়মিত মামলার আসামি সিয়াম হোসেন ওরফে সাব্বির (১৯) ও সুজন মাল (৪৫), প্রতারণার সঙ্গে জড়িত নন-ইথিক্যাল হ্যাকার শামীম আলী (৩০) এবং জিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাগর আহম্মেদ ওরফে জীবন (২০)।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (১৮ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content