বাঘা (রাজশাহী) প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ১১:৩২:৩৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলায় সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিসহ চারজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। রবিবার (৩ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১। মিলন (৪৩),
২। মানিক (৩৮), উভয়েই আড়ানি এলাকার এবং বাঘা থানায় দায়েরকৃত মামলা নং- ০৯(১১)২৪ এর এজাহারভুক্ত আসামি।
৩। মো. খোরশেদ আলম, পিতা—মৃত মোকসেদ আলী, সাং—বাক শায়েস্তা; তিনি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
৪। মো. সানাউল্লাহ ওরফে লালন মন্ডল, পিতা—মো. মকবুল হোসেন মন্ডল।
বাঘা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে সোমবার (৪ আগস্ট) সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















