ঢাকা, স্টাফ রিপোর্টার: ৩০ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২:৫৮ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি বিশেষ গুরুত্বের সঙ্গে আয়োজন করা হয়েছে।
আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোক।
বেগম খালেদা জিয়ার মৃত্যু কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়; এটি এক যুগের অবসানও বটে। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন নেত্রী। তার চলে যাওয়া রাজনীতির ময়দান থেকে হারাল এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।




















