রাজনীতি

ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতের প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

এতে আরও বলা হয়, শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামায়াতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে ভাষাশহিদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

আরও খবর

Sponsered content