রাজনীতি

পল্লবীতে মাসব্যাপী ইফতার বিতরণ আমিনুলের

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:১২:১২ প্রিন্ট সংস্করণ

পবিত্র রমাদানের দ্বিতীয়দিনে আজ শুক্রবার রাজধানীর পল্লবীতে রোজাদারদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক–এর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পল্লবী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি বাস্তবায়ন করেন। স্থানীয় বিভিন্ন এলাকায় অসচ্ছল ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, পুরো রমাদান মাসজুড়ে ধারাবাহিকভাবে এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। আয়োজকরা বলেন, রমাদানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহায়তা ও সহমর্মিতার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content