প্রচ্ছদ » সারাদেশ » বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ১২ নভেম্বর ২০২৬ , ৪:৩০:৫২প্রিন্ট
সংস্করণ
বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে সাত নং ওয়ার্ডে বিএনপি’র নতুন কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা বিএনপির সহ- সভাপতি পদে তোফাজ্জল হোসেন।
বিষ্ণুপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি – আব্দুল আজিজ শাহ বলেন – নতুন কমিটিতে আমাকে সদস্য পদেও রাখেনি এবং উক্ত ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তোফাজ্জল হোসেন কে সহ-সভাপতি পদে রেখেছে। এবিষয়টি উপজেলা ও ইউনিয়নের বিএনপির নেতাদের অবগত করেছি, তবুও কোন ব্যবস্থা গ্রহণ হয়নি।
বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি – মমিনুল শাহ বলেন – আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে, পরিতোষ স্যারের কাছে জানতে চান, তাহলে সকল বিষয়ে উত্তর পেয়ে যাবেন।
তিনি আরো বলেন – আমি জেল খেটেছি, দশটা ইউনিয়নে খোঁজ নিলে, তোফাজ্জল হোসেনের মতো, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
থেকে বিএনপি নেতা আরও অনেক পাওয়া যাবে বলে জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি- অধ্যাপক পরিতোষ চক্রবর্তী – ফেসবুক কমেন্ট লিংকে লিখেছেন- ওয়ার্ড এর নেতা নির্বাচন করে, ইউনিয়ন বিএনপি’র নেতারা, সেখানে উপজেলা বিএনপি’র কোন হাত থাকে না।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক – অধ্যাপক আজিজুল হক মুঠো ফোনে বলেন – এ বিষয়ে আমার জানা নেই, তবে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সেক্রেটারির সাথে কথা বলে জানা যাবে।
উক্ত ওয়ার্ডে ঘুরে ঘুরে লোকজনের সাথে কথা বলে জানা যায় যে, তাহারা বলেন আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় এই তোফাজ্জল হোসেন চৌধুরী পরিবারের লোকজনের সাথে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে।
এখন সেই ব্যক্তি আবার এই ওয়ার্ডে বিএনপি’র সহ-সভাপতি পদে রয়েছে, এটা দুঃখজনক বলে জানিয়েছেন।