সারাদেশ

গঙ্গাচড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৪জন

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ৭:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা অবরোধের অংশ হিসেবে সোমবার রাতে রংপুরের গঙ্গাচড়া সরকারি ডিগ্রী কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯/১০/২৬ ইং সারা দেশে ছাত্রলীগের ডাকা অবরোধকে স্বার্থক করতে রাত ১:৪৫-২:০০ টায় গঙ্গাচড়া সরকারি ডিগ্রী কলেজের
মুল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কাউকে আটক করা না গেলেও পরবর্তীতে ওই রাতেই গঙ্গাচড়া পুরাতন সোনালী ব্যাংকের মোড় থেকে সন্দেহভাজন চারজনকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুরি ইউনিয়নের কাশিম বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে আসয়োত মুবিন স্বরুপ, রংপুর জেলার সদর কোতোয়ালি থানার মহাদেবপুর পাগলাপির এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে নাহিদ হোসেন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের পূর্ব মধ্যপাড়া এলাকার আশেকুজ্জামান লিটনের ছেলে আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়, যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামানের ছেলে রোকনুজ্জামান।

এই ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় গতকাল মঙ্গলবার বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ রুজু হয়। যার মামলা নং ০৮, তারিখ- ১০/১১/২০২৬ ইং।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ বলেন, গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনক চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আরও খবর

Sponsered content