সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৩:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।

পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

আরও খবর

Sponsered content