সারাদেশ

লালমাইয়ে ছাত্রীকে নিয়ে ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল এলাকা , দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

  রবিউল হোসেন,কুমিল্লা প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ৫:২৬:১২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

অভিযোগ অনুযায়ী, যুক্তিখোলা বাজারের বিকাশ ব্যবসায়ী এবং নশরুতপুর গ্রামের এনায়েত হোসেন মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে তার দোকানে ওই ছাত্রীর সঙ্গে অশোভন ও অমানবিক আচরণ করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

পরে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসেন এবং দোষীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। পরে তারা আগামীকাল সকাল ১০টার মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার আল্টিমেটাম দিয়ে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন।

এলাকাবাসীর দাবি, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীর উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার শিকার না হয়।

আরও খবর

Sponsered content