সারাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে টেকনাফে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

  কক্সবাজার প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ১০:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মাঠকর্মীদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের পাশাপাশি দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে কার্যক্রম পরিচালনার জন্য অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।

আরও খবর

Sponsered content