শিক্ষা ও শিক্ষাঙ্গন

দেলুয়াবাড়ি হাটে উন্নয়ন প্রকল্পে বাধা: ব্যবসায়ীদের অভিযোগে প্রভাবশালী মহলের চাঁদাবাজির ইঙ্গিত

  প্রতিনিধি ২ সেপ্টেম্বর ২০২৫ , ১:১৫:৫১ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেট উন্নয়ন প্রকল্পকে ঘিরে সৃষ্টি হয়েছে জটিলতা। বৈধভাবে ডিসিআর (দখল ছাড়পত্র) নিয়ে ৩০ থেকে ৩৫টি দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে বাজারের কাঠামোগত উন্নয়ন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দিলেও একটি প্রভাবশালী মহল চাঁদা না পেয়ে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

ব্যবসায়ী আহসান হাবিব বলেন,“আমরা ডিসিআর নিয়ে বৈধভাবে দোকান করছি। সরকারি জমি দখলের প্রশ্নই আসে না। কিন্তু একটি মহল চাঁদা না পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করছে।”

তিনি আরও অভিযোগ করেন, দেলুয়াবাড়ি হাটে মার্কেট নির্মাণে অর্ধকোটি টাকার বাণিজ্যের যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। বরং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডলের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতেই অপপ্রচার চালানো হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, হাটের এই প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের মাধ্যমে বৈধ উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছে। এলাকায় তারা “ফ্যাসিস্ট হাসিনার দোসর” নামেই পরিচিত।

এ বিষয়ে কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বলেন,“ব্যবসায়ীরা সরকারি নিয়মে ডিসিআর নিয়ে দোকান নির্মাণ করছেন। এতে সাবেক ইউএনও শাহ আলম মিয়া বা আমার কোনো সম্পৃক্ততা নেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা ভিত্তিহীন।”

মান্দা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, হাটবাজার এলাকায় ডিসিআর প্রদানের ক্ষেত্রে সরকার রাজস্ব আদায় করে থাকে। উপজেলা সদর এলাকায় প্রতি বর্গমিটার ৫০ টাকা এবং বাইরের এলাকায় ১৩ টাকা হারে এই ফি নির্ধারিত। তবে অভিযোগ রয়েছে, ডিসিআর না পাওয়া একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে ব্যবসায়ীদের হয়রানির চেষ্টা করছে।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন,“আমি সদ্য যোগদান করেছি। দেলুয়াবাড়ি হাটের ডিসিআর বিষয়ে বিস্তারিত এখনও অবগত নই

আরও খবর

Sponsered content