প্রচ্ছদ » সারাদেশ » বদরগঞ্জে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক
বদরগঞ্জে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক
ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: ১৮ নভেম্বর ২০২৬ , ৩:৩১:৩৯প্রিন্ট
সংস্করণ
রংপুরের বদরগঞ্জে ঝাঁপ কেটে দোকান চুরি করতে গিয়ে চোরাই মালামাল সহ এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গত মঙ্গলবার ১৭ই নভেম্বর রাত প্রায় ১ টা ৩০ মিনিটে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর নাগেরহাট বন্দরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় নাগেরহাট বন্দরের ফ্রিজ,টেলিভিশন ও পানির পাম্প মেরামতকারী ফারুক মিয়ার দোকানের পিছনের ঝাঁপ কেটে দোকানের ভিতরে ঢুকে তামার তার, ট্রান্সফমার,এলএডি টেলিভিশন ও পানির পাম্প চুরি করে নিয়ে যাওয়ার সময় নাগেরহাট টাওয়ার পাড়া এলাকার রোস্তম এর ছেলে জুয়েলকে ধরে ফেলে স্থানীয়রা। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বদরগঞ্জ থানার এ,এস আই আঃ ওয়াহাব সহ সংঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে রাতেই থানায় নিয়ে আসে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এলাকাবাসী জানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জুয়েল আরো কয়েকটি চুরির ঘটনার সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে।বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন -চুরি কে কেন্দ্র করে, স্থানীয় জনতা আটক করে ঘটনাস্থলে পুলিশ দিয়ে থানায় নিয়ে আসে, একটি চুরি মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।