সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্তে মাধবপুরে সওজ-পুলিশ-সেনাবাহিনীর যৌথ উচ্ছেদ অভিযান

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ৪:৪২:২১ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে সড়ক ও জনপথ (সওজ), পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কয়েক কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান, টিনশেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিনের ফুটপাত দখল, যানজট ও ছয় লেন প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে।

উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন যাত্রী ও সাধারণ মানুষ। তবে বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনার ব্যবসায়ীরা, যারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন। ওসি সহিদ উল্যাহ বলেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content