বিনোদন

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১১:২৫:০০ প্রিন্ট সংস্করণ

ডিজিটাল বিনোদনের জগতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এক নতুন দুয়ার উন্মোচিত হতে যাচ্ছে। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। মূলত বাংলা সিনেমা, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মকে কেন্দ্র করেই এই প্ল্যাটফর্মটি সাজানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলোর ডিজিটাল স্ট্রিমিংয়ে অগ্রাধিকার থাকবে ‘উৎসব’-এ। একই সঙ্গে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম। ফলে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরো সহজ, আরো আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।’

ডিজিটাল বিনোদনের ক্রমবর্ধমান বাজারে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করার কথা রয়েছে। বাংলা সিনেমা, ওয়েব ফিল্ম ও সিরিজকে কেন্দ্র করে নির্মিত এই প্ল্যাটফর্ম শুরু থেকেই নিজেদের আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলোর ডিজিটাল স্ট্রিমিংয়ে অগ্রাধিকার থাকবে ‘উৎসব’-এ। একই সঙ্গে নতুন ও পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্ম। ফলে বাংলা সিনেমাপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরো সহজ, আরো আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।’

আরও খবর

Sponsered content