সারাদেশ

গাজীপুরে আসন পুনর্বিন্যাসে বৈষম্যের অভিযোগ

  মোঃ নুরুজ্জামান শেখ, স্টাফ রিপোর্টার: ১০ নভেম্বর ২০২৫ , ৯:৩১:৪৫ প্রিন্ট সংস্করণ


গাজীপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাস নিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, “গাজীপুরে যদি ৫টি আসনই বহাল থাকে, তবে এটি জনসংখ্যার অনুপাতে বাংলাদেশের সবচেয়ে বড় আসন বৈষম্যের উদাহরণ হবে।”

তিনি আরও বলেন, “বাসন মেট্রোথানা ঐতিহাসিক, ভৌগোলিক, মানবিক ও যৌক্তিক কারণে গাজীপুর হেডকোয়ার্টার থেকে বিচ্ছিন্ন হয়ে কালিয়াকৈরের সঙ্গে যুক্ত হতে পারবে না।”

ডা. মাজহারুল আলম জানিয়েছেন, “আমি বঞ্চিত গাজীপুরবাসীকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন কাজ করেছি এবং নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ নিয়েছি। আশা করি মাননীয় সুপ্রিম কোর্ট বৈষম্যের বিষয়সহ সব যৌক্তিক দিক বিবেচনা করে নির্বাচন কমিশনের গেজেট বহাল রাখবেন।”

আরও খবর

Sponsered content