সারাদেশ

সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে সতীন আটক

  হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ,(গাইবান্ধা) প্রতিনিধি ; ১৮ নভেম্বর ২০২৬ , ৩:২৬:১৮ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহত আঁখি বেগমের সতীন শাহিনা বেগমকে (৩২) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আঁখি বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। পাঁচ বছর বয়সী আদিল তাঁদের তৃতীয় সন্তান। আব্দুর রাজ্জাক রেলওয়েতে চাকরি করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক শাহিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আরও খবর

Sponsered content