প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৩:২২:৫৯ প্রিন্ট সংস্করণ
তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতর ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি ও অর্জনসমূহ তুলে ধরে একটি বিশেষ বুকলেট কপি প্রধানমন্ত্রীতারেক রহমানের হাতে তুলে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার ।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী অফিস কক্ষে এই বুকলেট হস্তান্তর করা হয়। এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের তত্ত্বাবধায়নে।
এই বুকলেটে দলের নির্বাচনী প্রচারণায় ঘোষিত গুরুত্বপূর্ণ কর্মসূচিসমূহ, যেমন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কল্যাণ – এই সব খাতে সরকারের গৃহীত উদ্যোগ ও অর্জনের বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে।
বুকলেটটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়। একইসঙ্গে দলের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যেও বিতরণ করা হয়েছে, যাতে তারা চলমান কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়ক হিসেবে ব্যবহার করতে পারেন।




















