অপরাধ

মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ১০ মে ২০২৬ , ৮:৩৭:৫৫ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার (৮ মে) সকাল ও রাতে পৃথক অভিযানে একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে সুকৌশলে লুকানো জিরা উদ্ধার করা হয়।
পণ্য পরিবহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় সব জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাচালান রোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content