অপরাধ

মাধবপুরে এক হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২১ ডিসেম্বর ২০২৫ , ১১:৩০:৪৫ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ খুরশিদ আলম (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল উপজেলার বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালালে তার বহন করা ব্যাগ থেকে ইয়াবাগুলো পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত খুরশিদ আলম বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মন্নুর মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
মাধবপুর থানার ওসি মো: মাহবুবুর মোর্শেদ খান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content