প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১:৩৯:৩২ প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মোল্লা (৪৬)। তিনি হরগজ গ্রামের মৃত আনছার উদ্দিন মোল্লার ছেলে।
মামলা ও থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।




















